Student Guide · United Kingdom

ইউকে ভিসা পাওয়ার সহজ ধাপ

মাত্র তিনটি প্রধান ধাপ — আর পুরো প্রক্রিয়াটি দুনিয়ার সবচেয়ে সহজগুলোর একটি। পুরোটাই আপনি নিজে করতে পারবেন।

প্রসেসিং-এর জন্য কাউকে টাকা দেওয়ার দরকার নেই — সব তথ্য আপনার নিজের।

01
Offer Letter
আবেদন → অফার
02
CAS Letter
ইন্টারভিউ → CAS
03
Biometric
GOV.UK → ভিসা
ধাপে ধাপে

শুরু থেকে ভিসা পর্যন্ত

প্রতিটি ধাপ সহজ, আর প্রতিটিই আপনি নিজে সামলাতে পারবেন।

ইউনিভার্সিটি খুঁজুন ও আবেদন করুন

Google-এ নিজের পছন্দের কোর্সের নাম লিখে UK universities সার্চ করুন। প্রোফাইল, বাজেট আর পছন্দ অনুযায়ী ১০–১২টি ইউনিভার্সিটি শর্টলিস্ট করে ইচ্ছেমতো আবেদন করুন। কোনো application fee লাগে না। আবেদন জমার সাধারণত ৭–১০ দিনের মধ্যেই offer letter চলে আসে।

ডিপোজিট ও CAS-এর প্রস্তুতি

Offer পাওয়ার পর initial tuition fee-এর ডিপোজিট দিতে হয়। অনেক ইউনিভার্সিটিতে ডিপোজিট ছাড়াও CAS interview দেওয়া যায়, আবার কিছু ইউনিভার্সিটিতে ইন্টারভিউই লাগে না — ডিপোজিট দিলে সরাসরি CAS Letter দিয়ে দেয়।

ইন্টারভিউ

প্রশ্নগুলো খুবই সাধারণ — এমন কিছু জিজ্ঞেস করবে না যা আপনি আগে শোনেননি। মূল উদ্দেশ্য: আপনি genuine কিনা যাচাই করা। অনেক ইউনিভার্সিটি প্রশ্ন আগেই মেইলে জানিয়ে দেয়; আবার অনেকে AI interview নেয়, যা যেকোনো সময় দেওয়া যায়।

CAS Letter

ইন্টারভিউ পাশের পর bank statementmedical test report জমা দিলে সাধারণত ৭–১০ দিনের মধ্যেই CAS পাওয়া যায়।

ব্যাংক স্টেটমেন্ট

অন্য যেকোনো দেশের তুলনায় এখানে স্টেটমেন্ট দেখানো অনেক সহজ — মাত্র ২৮ দিনের স্টেটমেন্ট লাগে। টাকার পরিমাণও নির্দিষ্ট: Living expenses + বাকি tuition fee

নিজেই ভিসার আবেদন করুন

GOV.UK ওয়েবসাইটে গিয়ে নিজেই ভিসার আবেদন করুন — সব তথ্য আপনার নিজের, তাই অন্য কারও সাহায্যের দরকার নেই। Visa feeinsurance অনলাইনে পে করে VFS-এ গিয়ে biometric দিয়ে বাসায় ফিরে আসুন।

সিদ্ধান্ত

সাধারণত ১৫ কার্যদিবসের মধ্যেই ভিসার সিদ্ধান্ত চলে আসে (ক্ষেত্রবিশেষে একটু বেশি)। UKVI interview-এর জন্য ডাকা হলে বাসা থেকেই অনলাইনে ইন্টারভিউ দেবেন। ইন্টারভিউ ভালো হলে কয়েক দিনের মধ্যেই সফলতার ইমেইল আসবে।

সমস্যা হলে?

যেকোনো সমস্যায় ইউনিভার্সিটিকে সরাসরি মেইল করলে তারা রেসপন্ড করে — ইউনিভার্সিটির অ্যাডমিশন টিমকে কলও করতে পারবেন। মনে রাখবেন: প্রসেসিং-এর জন্য কাউকে টাকা দেবেন না।

“Your application for a United Kingdom (UK) visa has been successful.”
ইন্টারভিউ ভালো হলে কয়েক দিনের মধ্যেই এই ইমেইলটি আসবে।

UK ইউনিভার্সিটির সাথে সরাসরি কথা বলুন

৬৫তম BIEE-তে যুক্তরাজ্যসহ ৪৫+ দেশের ইউনিভার্সিটি এক ছাদের নিচে — ২৬–২৮ নভেম্বর ২০২৬, ICCB ঢাকা। প্রবেশ ফ্রি।

ফ্রি রেজিস্টার করুন →

এই গাইডটি সাধারণ তথ্যের জন্য; নিয়ম, ফি ও সময়সীমা পরিবর্তিত হতে পারে। সর্বশেষ তথ্যের জন্য সবসময় সংশ্লিষ্ট ইউনিভার্সিটি ও GOV.UK-এর অফিসিয়াল সাইট দেখুন।